গত বুধবার আমির খান অভিনীত আলোচিত সিনেমা পিকে-এর দ্বিতীয় পোস্টার মুক্তি পেয়েছে। প্রথম পোস্টারের মত দ্বিতীয় পোস্টারেও ছিল চমক। আমির জানালেন এরপর আরও ১০টা পোস্টার রিলিজ করবে পিকে টিম। যার প্রতিটাই বলবে নতুন কোনো গল্প।

পোস্টার রিলিজ অনুষ্ঠানে আমির সাংবাদিকদের বলেন, ‘প্রতিটা পোস্টারেই ছবির মধ্যে লুকিয়ে থাকবে কোনো গল্প। আমরা একটা পোস্টার ক্যাম্পেন করব। ছবির মুক্তি পর্যন্ত ৮ থেকে ১০টা পোস্টার রিলিজ করা হবে। যত পোস্টার সামনে আসতে থাকবে ততই দর্শক অবাক হতে থাকবে।’

প্রথম পোস্টারে আমিরের নগ্নতা নিয়ে টুইটারে কৌতূক থেকে সমালোচনা, বাহবা সবই জুটেছে আমিরের।

এ বিষয়ে আমির বলেন, ‘কারও পোস্টার ভালো লাগেনি, কারও লেগেছে। ছবি দেখলে পোস্টারের পিছনের গল্প বুঝতে পারবেন দর্শকরা। আমি প্রতিক্রিয়ায় খুশি। সোশ্যাল নেটওয়ার্কে বেশ কিছু কৌতুক আমার দারুন লেগেছে। প্রথম পোস্টার মুক্তির সময় আমরা চুপ ছিলাম। তাই দ্বিতীয় পোস্টার মুক্তির পর দর্শকদের প্রশ্নের উত্তর দেব ঠিক করেছি আমরা।’

রাজকুমার হিরানি পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই