আবেগ, রোমান্স, অ্যাকশন ও বিনোদন এই সবকিছু নিয়ে শুক্রবার সারাদেশে প্রায় ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'তারকাঁটা' ছবিটি। মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, ডা. এজাজ, ফারুখ আহমেদ, হাসান মাসুদ, আহমেদ শরীফ প্রমুখ।
পিংপং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবি সম্পর্কে মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ বললেন, ‘আমার প্রথম ছবি প্রজাপতি মুক্তি পেয়েছে। দ্বিতীয় ছবি ছায়া ছবি মুক্তির অপেক্ষায়। আর তারকাঁটা আমার তৃতীয় ছবি। আমার বিশ্বাস, ছবিটি দেখে হল থেকে বের হওয়ার পরও দর্শকের মাথায় গল্পটি ঘুরপাক খাবে।’
ছবিটিতে 'ঘাঘরা' শিরোনামে একটি আইটেম গান আছে। গানটি গেয়েছেন বলিউডের ‘মুন্নি বদনাম হুয়ি’ কিংবা ‘ফেভিকলসে’র মতো আলোচিত আইটেম গানের গায়িকা মুম্বইর মমতা শর্মা।
তারকাটা ছবির সুর ও সংগীত করেছেন আরফিন রুমি। এছাড়া, ছবিটির জন্য গান লিখেছেন কবির বকুল, জাহিদ আকবর, অনুরূপ আইচ, জনি হক, মাহমুদ মানজুর ও আরফিন রুমি।
ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।[/b]
বিনোদন
মুক্তি পাচ্ছে 'তারকাটা'
আবেগ, রোমান্স, অ্যাকশন ও বিনোদন এই সবকিছু নিয়ে শুক্রবার সারাদেশে প্রায় ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'তারকাঁটা' ছবিটি। মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, ডা. এজাজ, ফারুখ আহমেদ, হাসান মাসুদ, আহমেদ শরীফ





