নাসিম সাহনিক এর রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক জীবনের রঙ-এ আসছেন জেনি।
নাটকটি সম্পর্কে জেনি বলেন, এই নাটকে আমার চরিত্রটির মধ্যে দর্শক শহরের শিক্ষিত রুচিশীল একজন নারীকে খুঁজে পাবেন। যে নারী ধারণ করেন বাঙালি নারীর সাংস্কৃতিক ঐতিহ্য। তার আচরণ আশপাশের মানুষকে মুগ্ধ করে রাখে। তিনি বলেন, চরিত্রটি আমার ভালো লেগেছে। আশা করি দর্শকদের কাছেও ভালো লাগবে।
নাসিম সাহনিক জানান, জীবনের রয়েছে নানা রঙ। বর্ণিল এই জীবনের আবেগ অনুভূতিগুলো আমাদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। এই কৌতূহলোদ্দীপক বিষয়কে মাথায় রেখে সাজানো হয়েছে জীবনের রঙের চিত্রনাট্য।
নাটকটিতে আরও অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, দোলন দে, মিষ্টি মারিয়া, নীরব, মুনিয়া ইসলাম, কথা, রুবেল মিতুল প্রমুখ।
নাটকটি প্রযোজনা করেছেন আপন রানা এবং শিগগিরই এটির প্রচার শুরু হবে। নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
এমআইএস।





