প্রথমবারের মত বড়পর্দার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও লাক্স সুপার স্টার খ্যাত বিদ্যা সিনহা মিম একসঙ্গে বিজ্ঞাপনে জুটি বাঁধতে চলেছেন।
জানা গেছে, আবাসন নির্মান কোম্পানি ষ্টেট জেমসডেভেলপমেন্ট এর একটি বিজ্ঞাপনে চলতি মাসেই অংশনিবেন তারা। এটি পরিচালনা করবেন রিপন নাগ।
নির্মাতা সুত্রে জানা গেছে চলতি মাসের ২৯-৩০ তারিখে কক্সবাজার অথবা সিলেটে এর শুটিং শুরু হবে।
ইআর





