নিলামে আসছে কেটি পেরির প্রেম পত্র।১৯৯৫ সালে লেখা কেটি পেরির প্রথম প্রেমিককে লেখা প্রেম পত্রগুলো নিলামে তোলা হবে আগামী জুন মাসে।

জুলিয়ান নিলাম ঘরে কেটির প্রেম পত্র গুলো বিক্রি করা হবে। আশা করা হচ্ছে, প্রতিটি চিঠি কমপক্ষে ৮০০ ডলারে বিক্রি হবে।

১৯৯৫ সালে ক্রিস্টোফার নামের ১১ বছর বয়সি এক বালকের প্রেমে পড়েছিলেন কেটি পেরি। ওই বালককে কয়েকটি প্রেমপত্রও লিখেছিলেন তিনি। সেগুলো এবার জনসমক্ষে আসছে।

২০১০ সালে ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডকে বিয়ে করলেও ১৪ মাস পর ঘর ভাঙে কেটি পেরির।

 

ইআর