সঞ্জয় দত্তের কারাদণ্ডের পর অভিনেতা নানা পাটেকার ঘোষণা দিয়েছিলেন সঞ্জয়ের সিনেমাকে বয়কট করবেন তিনি। সঙ্গে যোগ হয়েছে এবার বারবার প্যারোলে মুক্তি নিয়ে নতুন বিতর্ক।
এ নিয়ে ক্ষোভের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'আমি সবার আগে একজন সাধারণ মানুষ। তারপর অভিনেতা কিংবা তারকা। আমার এই দ্বিতীয় পরিচয় আইনের চোখে আমাকে কখনোই ভিন্ন কোনো অবস্থানে নিয়ে দাঁড় করায় না। আমি গত ২২ বছরের ক্যারিয়ারে যেমন সঞ্জয়ের সঙ্গে কোনো কাজ করিনি, বাকি জীবনেও করব না। ওর কোনো ছবিও দেখব না।'
এবার নানা পাটেকারের সঙ্গে কণ্ঠ মেলালেন পারফেকশন মাস্টার আমির খানও। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করাকে তিনি সমীচীন মনে করেন না। তবু বারবার প্যারোল পাওয়ার বিষয়টিতে খানিকটা উষ্মা প্রকাশ করেন আমির।
আমিরের মতে, 'আইন সবার জন্যই সমান। তারকাখ্যাতি কখনও কারও আইনি সুবিধাভোগের হাতিয়ার হলে, তা খুবই লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়াবে।' সাধারণ মানুষেরও তখন আইনের প্রতি শ্রদ্ধা অনেকটাই কমে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেন আমির। (সূত্র: ওয়েবসাইট)
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
তোপের মুখে সঞ্জয়
সঞ্জয় দত্তের কারাদণ্ডের পর অভিনেতা নানা পাটেকার ঘোষণা দিয়েছিলেন সঞ্জয়ের সিনেমাকে বয়কট করবেন তিনি। সঙ্গে যোগ হয়েছে এবার বারবার প্যারোলে মুক্তি নিয়ে নতুন বিতর্ক।





