তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ‘তুমি আমি’ নাটকে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন ‘শাপলা’ নামের একটি চরিত্রে ও আফরান নিশো অভিনয় করেছেন ‘পলাশ’ নামের একটি চরিত্রে।
শাপলাকে দেখা যাবে খুবই সাদামাটা সহজ-সরল প্রকৃতির একটি মেয়ের চরিত্রে। যেকিনা পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা না করে যা মনে আসে তাই বলে ফেলে। অন্যদিকে পলাশ নামের ছেলেটি খুবই সাজানো গোছানো। ছকে বাঁধা রুটিন মাফিক জীবনযাপনে অভ্যস্ত তিনি। দু’জন দু’জনকে ভালোভাবে জেনে বুঝে ওঠার আগেই পারিবারিক ভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পর তাদের মধ্যে সৃষ্টি বি জটিলতা। এই নিয়েই নাটকটির গল্প।
২ নভেম্বর রাত ৯টায় এনটিভিতে ‘তুমি আমি’ নাটকটি প্রচারিত হবে।
জেআই





