‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ছবিতে চুক্তিবদ্ধ হলেন ‘মৌসুমী হামিদ’। ৩০ আগস্ট রাতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’পরিবারের সাথে যুক্ত হন তিনি। সাফি উদ্দিন সাফি পরিচালিত ছবিটির মূল ভূমিকায় আরো অভিনয় করছেন শাকিব খান, জয়া আহসান ও ইমন।

ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। কবির বকুলের কথায় ছবির সঙ্গীত পরিচালনা করবেন শওকত আলী ইমন।

ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত ছবিটির আগামী ১৬ই সেপ্টেম্বর শুটিং শুরু হবার কথা রয়েছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ