বড়ই দিলদার কিং খান। পছন্দের মানুষদের মাঝে মধ্যেই এটা ওটা উপহার দিয়ে থাকেন। আর সেই উপহারের মূল্য নেহাত কম নয়! এবার তেমনই একটি বিশেষ উপহার পেলেন অভিষেক বচ্চন।
ফারহা খানের পরবর্তী ছবি হ্যাপি নিউ ইয়ারে একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ এবং অভিষেক। মাঝখানে বেশ কয়েকটি কারণের জন্যে দু'জনের মধ্যে ব্যবধান তৈরি হলেও এখন আর কোনও মনোমালিন্য নেই।
সম্পর্কে যে এখন বেশ মধুর তার প্রমাণ এই বাইক উপহারটি। প্রায় সাড়ে বারো লাখ টাকার অভিষেকের পছন্দের বাইকটি কিনে তাঁর জুহুর বাংলোতে পাঠিয়ে দিয়েছেন কিং খান। এর আগেও একটি গাড়ি উপহার দিয়েছিলেন ফারহা খানকে। তবে শুধু বন্ধু হিসেবে নয়। স্বামীর রোলেও একদম হিট বলিউডের বাদশা।
সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তাঁর বিবিকে উপহার দিয়েছেন বহুমূল্য একটি গাড়ি।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজিবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
বড় দিল কিং খানের
বড়ই দিলদার কিং খান। পছন্দের মানুষদের মাঝে মধ্যেই এটা ওটা উপহার দিয়ে থাকেন। আর সেই উপহারের মূল্য নেহাত কম নয়! এবার তেমনই একটি বিশেষ উপহার পেলেন অভিষেক বচ্চন।