ক্যাটরিনার জন্মদিন সেলিব্রেট করবেন রণবীর সে কথা জানাই ছিল। কারণ সুন্দরী প্রেমিকাকে তাঁর জন্মদিনের দিন একা ফেলে রাখতে চাননি রণবীর কাপুর। কিন্তু রণবীর কাপুর আপাতত ব্যস্ত ইমতিয়াজ আলির ছবি ‘তামাশা’র শ্যুটিং নিয়ে। ফ্রান্সের কোর্সিকা দ্বীপে চলছে এই শুটিং।

সবচেয়ে সাংঘাতিক ঘটনা হলো দীপিকা পাড়ুকোনও কোর্সিয়াতে এই একই ছবির শ্যুটিংই করছেন। সেকারণেই যাতে অপ্রস্তুত হতে না হয় তাই ক্যাটকে নিয়ে শ্যুটিং লোকেশন থেকে অনেক দূরে চলে যায় রণবীর। সেখানেই পালন হয় ক্যাটের জন্মদিন।

শোনা গেছে রণবীর নাকি দীপিকাকে পার্টিতে ডাকেননি। দীপিকাকেও শুটিং ফ্লোরেই ছিল। সকাল সকাল উঠেই তিনি ক্যাটকে জন্মদিনের শুভেচ্ছাও পাঠান। এই ঘটনা দেখে বোঝাই যাচ্ছে রণবীর আর দীপিকা মধ্যে আর কোন রসায়ন নেই। দুজনেই নিজের জীবন নিয়ে ভালোই আছেন। রণবীর যেমন ক্যাটরিনাকে বেছে নিয়েছেন তেমনই দীপিকা ও রণবীর সিংয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই