শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে ভারতের সংগীতশিল্পী শানের সঙ্গে দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন পড়শী। ১৭ ডিসেম্বর মুম্বাইয়ের এসবি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানের কথা হচ্ছে ‘তোর ছায়াতে থাকতে চাই,অল্প আদর মাখতে চাই’। গানের কথা লিখেছেন ভারতের গীতিকার প্রসেন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রসেনজিত ডাব্বু ঘোষাল। গানটি করার জন্য ১৬ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন পড়শী।

শান তৃতীয়বারের মতো বাংলাদেশের ছবির গানে কণ্ঠ দিয়েছেন। তিনি সর্বশেষ ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ ও দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে কণ্ঠ দিয়েছিলেন।
বাংলা এক্সপ্রেস ফিল্মস প্রযোজিত এবং দি অভি কথাচিত্র পরিবেশিত ‘মেন্টাল’ ছবিতে কন্ঠ দেয়ার পাশাপাশি প্রথমবারের মত চলচ্চিত্রে অভিনয় করছেন পড়শী।
ছবিটিতে আরও অভিনয় করেছেন শাকিব খান, তিশা, আঁচল, মিশা সওদাগর প্রমুখ।

জেআই