আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। ২০১২ সাল থেকে আজকের এই দিনটি জাতীয়ভাবে উদযাপিত হয়ে আসছে। তবে করোনার সাধারণ ছুটির কারণে গত বছর বিএফডিসিতে পালিত হয়নি দিনটি।
প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসি রঙিন হয়ে হঠে। চলচ্চিত্রাঙ্গণের মানুষেরা নানা আয়োজনে পালন করে থাকেন দিনটি। কিন্তু এই বছর বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকপের কারণে চলচ্চিত্র দিবস সেভাবে পালিত হচ্ছে না।
উল্লেখ্য, প্রতিবছরই এফডিসিতে স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা করা হয় চচ্চিত্র দিবসে।
চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতিসহ ঢাকাই সিনেমার সব সংগঠন মিলে একসঙ্গে উৎযাপন করে দিবসটি। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিবসটি উৎযাপন করে।
এএস





