শুরুটা হয়েছিল 'জিন্দেগী না মিলেগা দুবারা' ছবি দিয়ে। এই ছবির মাধ্যমেই প্রথম জুটি হয়ে পর্দায় হাজির হন হৃত্বিক-কাটরিনা। হৃত্বিক-কাটরিনা এ জুটিকে দর্শক লুফে নেন। নতুন ছবি 'বেঙ বেঙ' এর মাধ্যমে আবারও জুটি হয়ে আসছেন তারা। এটি হৃত্বিক-কাটরিনা অভিনীত দ্বিতীয় ছবি। সিদ্ধার্থ আনন্দ-এর পরিচালনায় ছবিটির শুটিং চলছে।
'বেঙ বেঙ' রোমান্টিক-কমেডি নির্ভর ছবি। থাইল্যান্ডে ছবিটির শুটিং চলছে। টম ক্রুজ ও ক্যামেরুন ডায়াজ অভিনীত 'নাইট এন্ড ডে' ছবির ছায়া অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মাণ হচ্ছে।
মজার বিষয় হলো, এ ছবিটির শুটিং করতে করতে সত্যিই হৃত্বিকের প্রেমে পড়েছেন কাটরিনা। সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন খোদ কাটরিনা কাইফ। হৃত্বিকের বিয়ে না হলে তাকে নিজ থেকেই প্রস্তাব করতেন বলেও জানিয়েছেন বলিউডের শীর্ষ এই অভিনেত্রী। তার এমন সাক্ষাৎকারে বেশ কানাঘুষা শুরু হয়েছে বলিউড পাড়ায়।
কারণ এরই মধ্যে হৃত্বিকের ঘর ছেড়েছেন স্ত্রী সুজান। এই সময়ে কাটরিনার সঙ্গে হৃত্বিকের ঘনিষ্ঠতাও বেড়েছে। নিজের দেয়া সাক্ষাৎকারে কাটরিনা আরও বলেন, হৃত্বিককে অভিনেতা হিসেবে সব সময়ই আমার অসাধারণ মনে হয়। তার সঙ্গে আগেও আমি ছবি করেছি। তবে 'বেঙ বেঙ- এর শুটিং করার সময় তার সঙ্গে বন্ধুত্বটা ঘনিষ্ঠ হয়েছে আমার। অনেক কো-অপারেটিভ তিনি। প্লাস কেয়ারিং।
আমি তার মেধা,গুণ,অভিনয়,ব্যক্তিত্ব,সবকিছুর প্রেমে পড়ে গেছি বলতে পারেন। কাটরিনা বলেন, ভাগ্যিস তিনি বিবাহিত। না হয় আমি তাকে বিয়ের প্রস্তাবও হয়তো করতাম!
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
হৃত্বিকে মজেছেন কাটরিনা
শুরুটা হয়েছিল 'জিন্দেগী না মিলেগা দুবারা' ছবি দিয়ে। এই ছবির মাধ্যমেই প্রথম জুটি হয়ে পর্দায় হাজির হন হৃত্বিক-কাটরিনা। হৃত্বিক-কাটরিনা এ জুটিকে দর্শক লুফে নেন। নতুন ছবি 'বেঙ বেঙ' এর মাধ্যমে আবারও জুটি হয়ে আসছেন তারা। এটি হৃত্বিক-





