২০১৪ সালের বিশ্ব সুন্দরীর খেতাবটা জিতে নিয়ে মাথায় মিস ওয়ার্ল্ডের মুকুট পড়লেন আফ্রিকার কালো মানুষদের মধ্যে এক সাদা সুন্দরী। এবারের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান সুন্দরী (মিস সাউথ আফ্রিকা) রলিন স্ট্রস।

লন্ডনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৪তম আসরের গ্র্যান্ড ফিনালে সেরার মুকুট জিতেছেন ২২ বছর বয়সী স্ট্রস।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন হাঙ্গেরির এডিনা কুলসার এবং দ্বিতীয় রানারআপ যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সাফরিত।

চিকিৎসক বাবার সুন্দরী মেয়ে রলিন স্ট্রস দক্ষিণ আফ্রিকার একটি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী। তার মা ও একজন সেবিকা।

গ্র্যান্ড ফিনালের জমকালো অনুষ্ঠানটিতে রলিনের মাথায় মুকুট পরিয়ে দিয়েছেন গত বারের মিস ওয়ার্ল্ড ফিলিপাইনের মেগান ইয়ং।

এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১২১টি দেশের সুন্দরী অংশ নিয়েছিলেন। স্যাটেলাইট টিভির বদৌলতে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার উপভোগ করেছেন বিশ্বের ১০০ কোটিরও বেশি দর্শক। হাসিখুশি পরিবেশ আর বর্ণিল আলোকছটায় সমাপ্তি ঘটল।

ইআর