মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) আয়োজিত দেশব্যাপি মাদক বিরোধী লাইভ কনসার্টে জনপ্রিয় ব্যান্ড তারকাদের সঙ্গে গাইবেন বাংলাদেশ পুলিশ থিম সং’র শিল্পী সার্জেন্ট দ্বীন ইসলাম।
আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাদক বিরোধী এই লাইভ কনসার্ট। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
এছাড়া এই কনসার্টে আরো থাকছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস, ইমরান, কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী, রাখী, কীরন মালা, মিলা, রেশমী, ঝুমুর ও সোহাগসহ অন্যান্য তারকারা।
এ প্রসঙ্গে সার্জেন্ট দ্বীন ইসলাম বলেন, এটা আমার সঙ্গীত জীবনে এখন পর্যন্ত সেরা লাইভ কনসার্ট। কারণ এখানে বাংলাদেশের সেরা ব্যান্ড শিল্পী জেমস ভাই থাকবেন। তার সাথে এটাই আমার প্রথম লাইভ কনসার্ট।
পাশাপাশি অনেক দিন পর আমি নিজ জন্মন্থানে যাচ্ছি, তাই বিষয়টা ভাবতেই আমার কাছে অনেক ভাল লাগছে।
ধন্যবাদ জানাই কাদামাটির জুয়েল ভাইকে যার জন্য এত বড় একটা কনসার্টে গান গাওয়ার সুযোগ পেয়েছি। সব শেষে ধন্যবাদ জানাই আমার সকল দর্শক, বন্ধু ও শুভাকাঙ্খীদের।
এমএনজে





