ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে শ্রদ্ধা দাস অপরিচিত নন। মূলত তেলেগু সিনেমার এই অভিনেত্রীকে হিন্দি ও বাংলা সিনেমাতেও দেখা গেছে।

প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন ঢাকাই সিনেমায়। যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’য় দেখা যাবে তাকে।

'বাদশা' সিনেমায় শ্রদ্ধাকে বেশ অন্তরঙ্গ কয়েকটি দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার প্রধান র্নিবাহী আলিমুল্লাহ খোকন গ্লিটজকে বললেন,“ সুস্থ ধারার সিনেমা নির্মানের জন্য জাজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠা হয়েছে এবং এর কার্যক্রম চলছে।

জাজ মাল্টিমিডিয়া জন্মলগ্ন থেকেই সুস্থ ধারার সিনেমা নির্মানের যে ধারাবাহিকতা বজায় রেখেছে, আগামী দিনগুলোতেও রাখবে। এক্ষেত্রে যে নায়িকাই আমাদের সিনেমায় অভিনয় করুক না কেন তাকে অবশ্যই সুস্থ ধারা বজায় রেখেই অভিনয় করতে হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে সিনেমায় কাজ করা দরকার আমারা সেভাবেই শ্রদ্ধা দাসকে নিয়ে কাজ করবো।

সুস্থ সিনেমা নির্মানের আমরা সব সময় কাজ করে যাচ্ছি...জাজ মাল্টিমিডিয়া কখনোই কোনো নোংরামিকে কোনো ভাবেই সমর্থন দেবে না।”

২০০৮ সালে তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শ্রদ্ধা। তেলেগু ভাষার সিনেমা ছাড়াও হিন্দি, কানাড়া,মালায়ালাম ও বাংলার ভাষার সিনেমাতে অভিনয় করেছেন।

'দিলতো বাচ্চা হ্যা জি’, ‘দ্য রয়েল বেঙ্গল টাইগার’,‘জিদ’ তার উল্লেখযোগ্য হিন্দি সিনেমা।

এসএম