বলিউডের খ্যাতনামা পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা তাঁর নতুন ছবির নাম পরিবর্তন করলেন। আগে সিনেমাটির নাম ছিল ‘মিরজা সাহিবান’, এখন নামটি পরিবর্তন করে নাম হল ‘মিরজানিয়া’।

পরিচালক নিজে সংবাদ মাধ্যমের কাছে জানান যে, “আমার আগের ছবি ‘ভাগ মিলখা ভাগ’ যেমন মিলখা সিং এর জীবন থেকে অনুপ্রেরিত হয়ে তৈরি করা। এই ছবিটা মুখে মুখে যেভাবে বিশ্বাস, গান, গল্প ছড়িয়ে পড়ে সেই নিয়ে তৈরি হচ্ছে।”

এই সিনেমার মধ্যে দিয়ে বলিউডের অভিনয় দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন অনিল কাপুরের পুত্র হর্ষবর্ধন কাপুর। হর্ষবর্ধনের বিপরীতে অভিনয় করবেন নতুন অভিনেত্রী সায়ামী খের। ছবিটির শ্যুটিং মূলত রাজস্থান ও লাদাখে হয়েছে এমনটাই জানা গেছে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই