পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। চমকে ভরা এই তালিকায় আছেন টালিগঞ্জ চলচ্চিত্র তারকা ও সঙ্গীতশিল্পীরা।
বুধবার মমতা যে তালিকা প্রকাশ করেছেন তাতে চলচ্চিত্র ব্যক্তিত্ব মুনমুন সেন, দেব, শতাব্দী রায়, ভারতীয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়ার নাম আছে। তারা সবাই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকেটে অংশ নেবেন।
টালিউডের জনপ্রিয় নায়ক দেব নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তৃণমূলের প্রার্থী হিসেবে এই অভিনেতাকে পছন্দ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাইচুং ভুটিয়া দার্জিলিং থেকে নির্বাচনে অংশ নেবেন।
সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন বানকুরা থেকে তৃণমূলের প্রার্থী হবেন।
গতবার নির্বাচনে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা তাপস পাল, কণ্ঠশিল্পী কবীর সুমনকে রাজনীতির আঙিনায় টেনে আনেন মমতা। (সূত্র:জিনিউজ)
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
লোকসভায় তৃণমূলের প্রার্থী তারা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। চমকে ভরা এই তালিকায় আছেন টালিগঞ্জ চলচ্চিত্র তারকা ও সঙ্গীতশিল্পীরা। বুধবার মমতা যে তালিকা প্রকাশ করেছেন তাতে চলচ্চিত্র ব্যক্তিত্ব মুনমুন সেন, দেব, শতাব্দী রায়





