‘পিকু’র পর সঞ্জয় ঘোষের পরবর্তী মুভিতেও দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা ছিল। দীপিকার অভিনয়ের ব্যাপারটি স্রেফ গুজব ছিল বলে পরিচালক সঞ্জয় নিজেই জানিয়েছেন। দীপিকা নয়, 'কিক’ খ্যাত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকেই সাইফ আলী খানের বিপরীতে দেখা যাবে বলে সঞ্জয় জানিয়েছেন।
সঞ্জয়ের নতুন মুভি ‘পিকু’তে পর অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোনকে বাবা-মেয়ের ভূমিকায় দেখা যাবে। শোনা যাচ্ছিল, তার পরবর্তী মুভিতেও অমিতাভ ও দীপিকাকে রাখছেন সঞ্জয়। সম্প্রতি এ গুজবকে একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি।
এ ব্যাপারে সঞ্জয় বলেন, আমার পরবর্তী মুভিতে দীপিকাকে রাখবো কি না তা এখনো ভেবে দেখিনি। তবে সাইফ আলী খানের বিপরীতে জ্যাকুলিন অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে ‘আলাদিন’ অভিনেত্রী জ্যাকুলিন বলেন, 'হ্যা, মুভিটিকে আমি সাইফের বিপরীতে অভিনয় করব। এ ব্যাপারে সঞ্জয়ের সঙ্গে আমার কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
জেআই





