'জোনাকির আলো' মুক্তি পেল আজ। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। ছবিটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ সারাদেশে চলচ্চিত্রটি বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। 'জোনাকীর আলো' চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে গত ১২ এপ্রিল এক প্রিমিয়ার শোর আয়োজন করা হয় শ্যামলী কমপ্লেক্স সিনেমা হলে।
এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমন, বিদ্যা সিনহা মিম, কল্যাণ, দিতি, তারিক আনাম খান, মিতা চৌধুরী, মাসুদ আলী খান, আনিস, শামস সুমন, পুতুল, গাজী রাকায়েত, মৃনাল দত্ত প্রমুখ।
সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, শাহরিয়ার সাজ, ইবরার টিপুও হায়দার হোসেন। আবহ সঙ্গীতে ছিলেন বিপ্লব বড়ুয়া। সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, বাপ্পা মজুমদার, কনা, ইবরার টিপু, পড়শি, আগুন, মৃনাল দত্ত ও হায়দার হোসেন।
আজ ১৪ এপ্রিল বেলা ৩.০৫ মিনিটে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
মুক্তি পেল 'জোনাকির আলো'
'জোনাকির আলো' মুক্তি পেল আজ। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন খালিদ মাহমুদ মিঠু। ছবিটি চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ সারাদেশে চলচ্চিত্রটি বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। 'জোনাকীর আলো' চলচ্চিত্রটির মুক্তি





