প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন শফিক তুহিন এবং খেয়া। ‘টান’ শিরোনামে গানটি লিখেছেন এবং সুর করেছেন শফিক তুহিন নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন রাফি।

বৃহস্পতিবার রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।

গানটি শফিক তুহিনের একক অ্যালবাম ‘ভুলে যেও ভুল’ অ্যালবামে থাকবে। অ্যালবামটি আসন্ন ভালোবাসা দিবসে প্রকাশিত হতে পারে।

এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘খেয়ার কণ্ঠ আমার অনেক পছন্দের। এই প্রথম খেয়ার সঙ্গে গান করলাম। আশা করি গানটি প্রকাশের পর শ্রোতাদের ভালো লাগবে।’

জেআই