১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত চলচ্চিত্র ‘সত্তা’র শুটিং। গাজীপুর সদর হাসপাতালে চলচ্চিত্রটির প্রথম লটের শুটিং শুরু হয়। এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিলো পাওলি দামের। কিন্তু একটি সূত্রে জানা যায় টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনয় করছেন পাওলির জায়গায়।

তবে এ বিষয়ে নির্মাতা বলেন, ‘এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। আরও এক সপ্তাহ লাগবে নায়িকার বিষয়টি চূড়ান্ত হতে। আমরা প্রথম লটের শুটিং শুরু করেছি। সবার দোয়া ও সহযোগিতায় সুন্দর করে কাজটা শেষ করতে চাই।’

এ ছবিতে আরও অভিনয় করছেন, আহমেদ রুবেল, রোকেয়া প্রাচী প্রমুখ।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই