১৩ই এপ্রিল রবিবার রেডিও টুডে কার্যালয়ে মোড়ক উন্মোচন হল কলকাতার বিখ্যাত ব্যান্ড ভুমির সদস্য সুরজিৎ চট্টোপাধ্যায়-এর একক অ্যালবাম সুরজিৎ-এর গান।                    
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়, ঈগল মিউজিক-এর কর্ণধার কচি আহমেদ, দেশের স্বনামধন্য শিল্পী ফেরদৌস আরা, শিরোনাম হীন ব্যান্ড-এর ভোকালিস্ট জিয়া তুহিন ও অন্যান্য সদস্যরা এবং একাধিক মিডিয়া কর্মী।
ঈগল মিউজিক-এর ব্যানারে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাজারে এসেছে অসাধারণ কিছু গান সম্বলিত এই অ্যালবামটি। দুইটি ইন্সট্রুমেন্টাল ট্রাক সহ মোট ১৬টি গান আছে অ্যালবামটিতে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]