জাতীয় কবি কাজী নজরুলের লেখা ‘আলগা করে গো খোপার বাঁধন’ গানটি শুনেননি এমন সংগীতপ্রেমী খুঁজে পাওয়া দুঃষ্কর। এই বিখ্যাত গানটি এইবার আইটেম গান হিসেবে ব্যবহার করা হয়েছে সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে।
এই গানে নেচেছেন র্যাম্প কন্যা, মডেল ও কোরিওগ্রাফার তাবাসসুম আনিলা হৃদি। গানে তার সহশিল্পী নিলয়। হৃদি বলেন, গানটিতে আমাকে অনেক আর্কষনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। দর্শকরা গানটি দেখে হতাশ হবেন না।
ছবিটির বিভিন্ন অভিনয় করেছেন শখ, নিলয়, শম্পা রেজা, মিশা সওদাগর, কাবিলা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।
সুগার প্রোডাকশনের প্রযোজনায় আগামী ২৯শে আগস্ট প্রায় ১০০ হলে মুক্তি পাবে। ছবিটি পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





