বাংলা ছবি দিয়ে দীর্ঘ দিনের নিরবতা ভাঙছেন সাবেক বিশ্ব সুন্দরি সুস্মিতা সেন।                    
একটা সময় গ্ল্যামার আর অভিনয় দিয়ে কাপিয়েছেন বলিউড থেকে শুরু করে ক্রিকেটার ওয়াসিম আকরামের হৃদয় পর্যন্ত। তারপর দীর্ঘ দিনের বিরতি।
বহু দিন পর নিজের দ্বিতীয় ইনিংস শুরু করছেন সুস্মিতা তাও আবার বাংলা ছবি দিয়ে। ভক্তদের বহুদিনের খেদ মিটিয়ে তিনি টালিউড পরিচালক রূপালি গুহের 'যদি এমন হত' নামক সিনেমা দিয়ে আবার আসছেন রূপালি জগতে।
গত এক বছর ধরেই 'ম্যাঁয় হুঁ না' র সেই স্বপ্ন স্বপ্ন শিক্ষিকাটি ভালো চিত্রনাট্যের খোঁজে ছিলেন৷ জুতসই স্ক্রিপ্ট পেলে সেই প্রোজেক্টে তিনি কাজ করবেন, এমনটাই ইচ্ছে ছিল৷
কলকাতায় রূপালি গুহর সঙ্গে দেখা হয় তাঁর৷ রূপালি তাঁকে যদি এমন হতো-র চিত্রনাট্যটি পড়ান৷ আর চিত্রনাট্য পড়ার এক সপ্তাহের মধ্যে এই ছবিতে কাজ করবেন বলে জানিয়ে দেন সুস্মিতা সেন৷
রূপালি যে স্ক্রিপ্ট আমায় পড়ান, সেটা ওয়ান্ডারফুল৷ আমি তাই কাজ করবো বলে জানিয়ে দিই৷ আমি এই ছবিটা করবার জন্য উদগ্রীব,বলছিলেন সুস্মিতা৷
ছবিটি বাংলা হিন্দি দুই ভাষাতেই একযোগে তৈরী হবার কথা থাকলেও আপাতত কাজ হবে শুধু বাংলায়। বিবাহ বিচ্ছেদ নিয়ে নির্মিত এই সিনেমায় নায়ক কে থাকছেন তা অবশ্য এখনও জানা যায় নি।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]