আমেরিকার বিখ্যাত শিল্পী ও অভিনেত্রী মাইলি সাইরাস তার পাচটি দাঁত হারিয়েছেন। না! কোনো ভয়ানক দুর্ঘটনা ঘটেনি মাইলির। সম্প্রতি শল্যচিকিৎসায় দাঁতগুলো ফেলতে বাধ্য হয়েছেন এই শিল্পী।
মাইলি সাইরাস তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নিজের দাত হারানোর কথা জানান। লাল ড্রেস পরা একটি ছবিতে মাইলির একচোখ অর্ধ খোলা আর মুখের অর্ধাংশ বন্ধ অবস্থায় দেখা যায়।

উল্লেখ্য, হানা মন্টানা দিয়ে জগৎ খ্যাতি পাওয়া এই শিল্পীর প্রথম সিডি অ্যালবাম প্রকাশ পায় ২০০৬ সালে। সঙ্গীত জগতে পেশাদার গায়িকা হিসেবে তার প্রথম একক অ্যালবাম ‘মিট মাইলি সাইরাস’ যা প্রকাশ পায় ২৩ জুন ২০০৭ তারিখে। যার মাধ্যমে সংগীত দুনিয়ায় ঝড় তুলেন মাইলি।

এছাড়াও তিনি বোল্ট নামের একটি ছবিতে অভিনয় করেন ২০০৮ সালে, এবং ওই বছরই ২ টাইম ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নেন সাইরাস।

ইআর