জনপ্রিয় সংগীত শিল্পী ন্যান্সিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিভিড় পর্যেবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।  শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে নেওয়া হয়।

সেখানে হাসপাতালের চিকিৎসকরা তার দেখভাল করছেন। আইসিইউ-এর প্রধান ডা. ফজলুল হক পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ন্যান্সির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় সাড়ে ১০টার দিকে আইসিইউতে আনা হয়েছে। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ডের মতো একদল চিকিৎসক তার চিকিৎসা করবেন। ন্যান্সি যা খেয়েছেন তা বের করার জন্যই তাকে এখানে স্থানান্তর করা হয়েছে।

পরিবারিক সূত্রে জানা গেছে, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। সন্ধ্যায় তাকে মুমূর্ষু অবস্থায় নেত্রকোনা সরকারি হাঁসপাতাল থেকে ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল।

জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে রহস্যজনকভাবে তার আউটডোর কনসার্টের সংখ্যা কমতে থাকে। এছাড়া বিভিন্ন টেলিভিশনে তার উপস্থিতির হারও ছিল হাতে গোনা। কনসার্টের সংখ্যা কমার ফলে তিনি আর্থিকভাবে অনটনে পড়েন।

ঢাকা, ১৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ