তারকাদের প্রতি ভক্তদের আগ্রহ খুব স্বাভাবিক বিষয় হলেও একজন তারকার ভক্ত যখন আরেক তারকা তখন ব্যাপারটি আসলে কেমন? ভেবে দেখেছেন কখনও?
তবে শুনুন বাংলাদেশের ছোটপর্দার প্রিয়দর্শিনী অভিনেত্রী তারিন বলিউডের সেরা অভিনেত্রী বিদ্যা বালানের চরম ভক্ত। আর যখন দেখা পেয়ে গেলেন সেই তারকার তখন তারিনের আনন্দের সীমা থাকে না।

কীভাবে দেখা হয়ে গেল এই দুই তারকার? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তবে শুনুন, তারিনের পছন্দের অভিনেত্রীদের তালিকায় সবার শীর্ষে রয়েছে বিদ্যা বালানের নাম। প্রিয় এ অভিনেত্রীর সঙ্গে তার দেখা হবে, সে কথা স্বপ্নেও ভাবেননি তারিন। কিন্তু আকস্মিকভাবে সত্যি সত্যিই বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের দেখা পেলেন তিনি।

কিছুদিন আগে কলকাতা বিমানবন্দরে তারিন বিদ্যা বালানকে একটি ছবির শুটিং করতে দেখেন। প্রিয় এ অভিনেত্রীকে দেখেই তার চোখ আটকে যায়। তার সঙ্গে কথা বলার সুযোগটি হাতছাড়া করলেন না তারিন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার খুব পছন্দের অভিনেত্রী বিদ্যা বালান। কিছুদিন আগে আমি কলকাতায় গিয়েছিলাম। হঠাৎ বিমানবন্দরে তাকে শুটিং করতে দেখি। এরপর আমি বিদ্যার সঙ্গে একটি ছবিও তুলি। তবে প্রথমে বিদ্যার নিরাপত্তাকর্মীরা আমাকে বাঁধা দিয়েছিলেন। পরে আমি পরিচয় দেয়ার পর বিদ্যা আমাকে সানন্দে ছবি তোলার অনুমতি দেন। এরপর তার সঙ্গে আমি কিছুক্ষণ কথাও বলি। এ স্মৃতি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।'

৬ সেপ্টেম্বর তারিন তার নিজস্ব ফেসবুক ফ্যানপেজে ছবিটি আপলোড করেন। এরপর অজস্র ভক্তরা তাকে অভিনন্দন জানান।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই