‘সমুন্নত থাক মর্যাদার অঙ্গীকার, প্রতিষ্ঠিত হোক মানুষের অধিকার'- এ শ্লোগানকে সামনে রেখে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর জয়পুরহাটে অনুষ্ঠিত হবে মানবাধিকার নাট্য উৎসব ২০১৪।

শহীদ ডা: আবুল কাশেম ময়দানে দু’দিনব্যাপী এই নাট্য উৎসবের উদ্বোধন করবেন জয়পুরহাটের লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী।

বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ, জয়পুরহাট জেলা শাখার আয়োজনে এটি ৮ম নাট্য উৎসব।

জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান সমীর কুমার সরকারকে উৎসবে গুণীজন সন্মাননা প্রদান করা হবে বলে জানান উৎসব কমিটির আহবায়ক উৎপল কুমার।

এআর