আজ শনিবার ২০১৩ সালের জন্য বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পদক 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' প্রদান করবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
পাশাপাশি বিটিভির মাধ্যমে অথবা স্বব্যবস্থায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারে বেসরকারি চ্যানেলগুলও ব্যবস্থা গ্রহন করেছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রাণালয়।
মন্ত্রাণালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। চলবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
চলতি আয়োজনের মাধ্যমে ৩৯তম বারের মতো বসছে এ আসর। এবারে আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেত্রী কবরী সারোয়ার। আর রেকর্ড সংখ্যক ১৭টি পুরস্কার পাচ্ছে 'মৃত্তিকা মায়া' ছবিটি।
ইআর





