জীবন থেমে গেছে। তাতে কী? আয় তো থেমে যায়নি। বেঁচে থেকে তিনি এমন কিছু করে গেছেন যে মৃত্যুর পরও সেখান থেকেই দিব্যি আয় করে যাচ্ছেন প্রয়াত ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসন।
খ্যাতিমান তারকাদের এই মরণোত্তর আয়-উপার্জনের কথা সম্প্রতি মনে করিয়ে দিল ফোর্বস ম্যাগাজিন। প্রয়াত তারকাদের মরণোত্তর আয়ের তালিকায় এ বছর শীর্ষে রয়েছেন পপতারকা মাইকেল জ্যাকসন।
ফোর্বস ম্যাগাজিনের হিসাবে গত এক বছরে মাইকেল জ্যাকসন তাঁর গান দিয়ে আয় করেছেন ৮২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে আছেন প্রয়াত মার্কিন কার্টুনিস্ট চার্লজ শুলজ। তাঁর আয় ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। তৃতীয় স্থানটি দখল করেছেন আমেরিকান গলফার আর্নল্ড পামার। তাঁর আয় চার কোটি মার্কিন ডলার।
এরপরের দুটি স্থানই দুই সংগীত কিংবদন্তির। ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন এলভিস প্রিসলি। পঞ্চম স্থানটি সদ্যপ্রয়াত শিল্পী প্রিন্সের দখলে। তাঁর আয় ২ কোটি ৫০ লাখ (২৫ মিলিয়ন) মার্কিন ডলার। শীর্ষ দশের মধ্যে আরও আছেন বব মার্লে, জন লেনন, আলবার্ট আইনস্টাইন, বেটি পেইজ।
গত বছরও পপসম্রাট মাইকেল ছিলেন মৃত তারকাদের আয়ের তালিকায় সবার শীর্ষে।
জারিফ





