পবিত্র হজ্ব পালন করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেত্রী সুচন্দা ও ববিতা। ২৭ সেপ্টেম্বর তারা সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। সুচন্দার ছেলে তপু রায়হান ও তার স্ত্রী শাহিন রায়হান এবং মেয়ে লিসার স্বামী আবদুল্লাহ জাবেরও যাচ্ছেন সঙ্গে।

হজ্বে যাওয়া প্রসঙ্গে সুচন্দা বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ্বে যাচ্ছি। আমাদের সৃষ্টিকর্তা আমাদের যত নেয়ামত দিয়েছেন এবং আমাদের চাওয়া পূর্ণ হয়েছে। তার সন্তুষ্টির জন্যই পবিত্র হজ্ব পালন করা। অনেক দিন ধরেই ভাবছি হজ্বে যাওয়ার কথা। এইবার মিলে গেল। এজন্য মহান আল্লাহ্তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।’

হজ্ব প্রসঙ্গে ববিতা বলেন, ‘আসলে সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা যা পেয়েছি তাতো অস্বীকার করার কিছু নেই। আমরা তারই ইবাদত করবো। তাকে সন্তুষ্ট না করতে পারলে কী মূল্য সবকিছুর। তাই পরিকল্পনা করেছি এবার হজ্ব পালন করবো।’

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ