আগামী ১০ই এপ্রিল মুক্তি পাচ্ছে শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

১৮ ডিসেম্বর ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হলে, সেন্সর বোর্ড ১ জানুয়ারি ছবিটিকে আনকাট সেন্সর ছাড়পত্র প্রদান করে।

ধ্বনিচিত্র এবং মনফড়িং প্রযোজিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটিতে প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জাকিয়া বারী মম। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, ইরেশ যাকের, মাহমুদুল ইসলাম মিঠু, খালেকুজ্জামান, সুষমা সরকার, নওশাবা, প্রমুখ।

জেআই