বাংলাদেশ ও কলকাতার সিনামা পাড়ায় পরিচিত মুখ জয়া আহসান। তিনি এখন নিয়মিত পশ্চিম বঙ্গের ছবিতেও অভিনয় করছেন।জয়া কলকাতার ‘বিসর্জন’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন । কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করছেন আবির।কিছুদিন আগে ছবিটির লোগো পোস্টার প্রকাশিত হয়েছে। 

ছবি নিয়ে কৌশিক গাঙ্গুলি বলেন, ‘ এটি গ্রামের গল্প। এক বিধবা বাংলাদেশী মেয়ের সঙ্গে এক ভারতীয় পুরুষের প্রেম নিয়ে ছবির কাহিনী এগিয়েছে। সীমান্ত টেনে যে প্রেমকে ভাগ করা যায় না তাই দেখানো হয়েছে ছবিটিতে।

ছবিটি  প্রসঙ্গে জয়া  বলেন, ‘কৌশিকদার পরিচালনায় কাজ করার ইচ্ছা আমার বহুদিনের। এর আগে ‘আবর্ত’ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছি। এবার তার পরিচালনায় অভিনয় করছি। আশা করি ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।

ছবিটির সঙ্গীতায়োজন করেছেন দোহারের কালিকা প্রসাদ। আগামী ১ বৈশাখ মুক্তি পাবে অপেরা মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিটি।এদিকে জয়া নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন । জয়া সিডনিতে বছরের শুরুটা পালন করবেন বলে জানান তিনি।

নাজিব