আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৮৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় সুচিত্রা সেনের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পাবনা টাউন গার্লস হাইস্কুলে তার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।
স্কুলটির সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী ও টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম ফিরোজ প্রমুখ।
এসময় স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘সুচিত্রা সেন পাবনার আলো বাতাসে বড় হয়েছেন, লেখপাড়া করেছেন তার জন্য পাবনাবাসী গর্বিত। তিনি আজ বেঁচে না থাকলেও আমাদের হৃদয়ের মণিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন।’
সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে আইনি জটিলতা কাটিয়ে তার পৈত্রিক বাড়িটি দখলমুক্ত করার দাবিও জানান বক্তারা।
[b]পাবনা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]