‘সুজন সখী‘ ছবিতে ফারুক ও কবরীর অভিনয় ভোলার নয়। চলচ্চিত্রের একসময়ের এই জনপ্রিয় জুটি আবার এক ফ্রেমে। এবার তারা অংশ নিয়েছেন ‘পূর্ণদৈর্ঘ্য গল্প’ নামের একটি টিভি অনুষ্ঠানে।
জানা গেছে, অনুষ্ঠানে উঠে এসেছে ফারুক ও কবরীর অতীত। কথার মাঝে মাঝে থাকবে প্রাসঙ্গিক ছবির ফুটেজ ও গান। জানা যাবে তাদের অভিনয়ের অনেক জানা-অজানা কথাও।
গত বছর বাংলাভিশনে ‘সুজন সখী’ নামের একটি অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছিলেন ফারুক ও কবরী।
বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রে স্বর্ণালি সময়ের দুই জুটিকে নিয়ে সাজানো হয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য গল্প’। একটি পর্বে থাকছেন ফারুক ও কবরী। আরেকটি পর্বের অতিথি ইলিয়াস কাঞ্চন ও চম্পা জুটি।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





