বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা তার নতুন ছবি ‘বম্বে ভেলভেট’ এর শুটিং নিয়ে বেশ ব্যস্ত আছেন। ছবিতে একজন জ্যাজ এর চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই চরিত্রের জন্যেই পরতে হলো ৩৫ কেজি ওজনের ভারি একটি গাউন।

এছাড়াও ছবিতে অনুশকার জন্য মোট ১৪৪টি পোশাক ডিজাইন করা হয়েছিলো।

সবুজ ও সোনালী রঙের গাউনটি ডিজাইন করেছেন নিহারিকা ওয়াসিন। তিনি জানিয়েছেন, ‘এই দৃশ্যে অনুশকাকে একটি ক্লাবে দেখা যাবে। আর এই দৃশ্যের আগে পোশাকটি পরতে তার দু‘ঘণ্টা সময় লেগেছে এমনকি এটাকে বয়ে নিয়ে যেতে দুজন সহকারির সাহায্য নেন। তবে ভাগ্য ভালো গাউনটি পরে অনুশকাকে নাচতে হয়নি।’

নিহারিকা ২০১০ সালে ‘দ্য ডার্টি পিকচার‘ ছবির পোশাক ডিজাইনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এর আগে তিনি আনুশকার ‘ব্যন্ড বাজা বারাত’ ছবির পোশাক ডিজাইন করেছিলেন। নিহারিকা জানান এই পোশাকটি তার জন্য চ্যালেঞ্জ ছিলো আর পুরো বছর ধরেই এর ডিজাইন করেছেন তিনি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই