জীবনে প্রথম এবং এখন পর্যন্ত ‘শেষবার’ কোনো গানে আমির খান কণ্ঠ দিয়েছিলেন, এমনটা হয়েছিলো প্রায় ১৬ বছর আগে। রানী মুখার্জির বিপরীতে ‘গুলাম’ সিনেমায় ‘আতি কেয়া খান্ডালা’ শিরোনামের একটি গানে সে সময় কণ্ঠ দিয়েছিলেন তিনি। অবশ্য ‘এ- কেয়া বলতি তু’ শিরোনামেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে শ্রোতা ও দর্শকদের মুখে মুখে ফিরত গানটি।
গুজব সত্য হলে আমিরভক্তরা আবারো আমিরের কণ্ঠে গান শুনতে পাবেন।
ভারতের জনপ্রিয় কেবল চ্যানেল স্টার প্লাসের একটি সামাজিক উন্নয়নধর্মী অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’র কথা নিশ্চয়ই মনে আছে? শুধু ভারতেই নয়, আরো অনেক দেশে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠানটিতে তুলে ধরা হয়েছিল বিশ্বের চোখে ‘উন্নত দেশ’ ভারতের অভ্যন্তরের পশ্চাদপদ সমাজের অসহায় মানুষের জীবনের রূপ।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে মানুষের অসহায়তার কারণ ও ধরন। সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়েই অনুষ্ঠানটি করতে শুরু করেছিলেন আমির। পেয়েছিলেন বিপুল সমর্থনও। ১৬ বছর পরে আবারো কোনো গানে কণ্ঠ দিতে চলেছেন আমির খান। দেখা যাক, এবারো সেই গান মানুষের মুখে মুখে ফেরে কি না!
সেই ‘সত্যমেভ জয়তে’র দ্বিতীয় সিজন শুরু হতে যাচ্ছে আগামী মার্চ মাস থেকে। আর ‘সত্যমেভ জয়তে ২’র টাইটেল ট্র্যাকেই এবার কণ্ঠ দেবেন আমির। অবশ্য আগের টাইটেল ট্র্যাকের গানটির সঙ্গে দ্বিতীয় সিজনের গানের খুব একটা তফাৎ থাকবে না। মূল গান একই থাকলেও তাতে যোগ করা বিশেষ কিছু অংশেই শুধু কণ্ঠ দেবেন আমির।
সূত্র: ওয়েবসাইট।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এএম [/b]