জনপ্রিয় অভিনেত্রী তিশা ছোট্টবেলায় গান করতেন। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সবার নজর কাড়েন তিনি। অনন্ত হীরার 'সাতপেড়ে কাব্য' নামের একটি নাটকে প্রথমবারের মতো শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয করেন। এরপর ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
অসংখ্য দর্শক নন্দিত নাটক ও টেলিফিল্মের এই জনপ্রিয় অভিনেত্রী 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার', 'টেলিভিশন' চলচ্চিত্রে অভিনয় করেন। [img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396447967.jpg[/img]
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিশা পেয়েছেন একাধিক দেশিয় ও আন্তর্জাতিক পুরস্কার। ২০১৩ সালে তিনি কোরিয়ার সাংস্কৃতিক দূত হিসেবে দায়িত্ব পান। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন সাফিউদ্দীন সাফি পরিচালিত 'প্রেম করে আমি মরবো' নামের একটি বাণিজ্যিক সিনেমায়। এ চলচ্চিত্রে তিশার বিপরীতে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান।
বর্তমানে বেশ কিছু ধারবাহিক নাটক ও বিশেষ দিবস উপলক্ষ্যে নির্মিত নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিশা। সর্বশেষ তিনি অভিনয় করছেন মাসুদ সেজান পরিচালিত পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত এক ঘন্টার নাটক 'বিসিএস বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র'।
নাটকটি নিয়ে তিশা বলেন, সেজান ভাইয়ের এই নাটকে আমার চরিত্রটা একটা কালচারাল মাইন্ডের মেয়ে। রবীন্দ্রসঙ্গীত ভালবাসি, গান শিখি এমন একটা চরিত্র। আশা করি এটি দর্শকের ভালো লাগবে।
'প্রেম করে আমি মরবো' ছাড়াও আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিশা। তিনি বলেন, কথা হয়েছে কিন্তু এখনো শুটিং শুরু হয় নাই। শুটিং শুরু হলেই সবাইকে জানাবো।
এদিকে 'প্রেম করে আমি মরবো' ছবির শুটিং বার বার পিছিয়ে যাওয়ায় হতাশায় ভোগছেন তিশা। গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে জানতে চাইলে তিশা বলেন, এটা আসলে একটা ভুল ইনফরমেশন ছিলো। প্রথমত মিডিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা। আমার লাইফ ক্ষণস্থায়ী না। মিডিয়া ছাড়াও আমি হ্যাপী থাকতে পারবো। আর ফ্যামিলিকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দেই। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে মিডিয়া। তো হতাশার কোনো কারণ নেই। বিভিন্ন কারণেই শুটিং পিছিয়েছে।
আমার একটা কারণ ছিলো, তাদেরও একটা কারণ ছিলো। আমার মনে হয় সাধারণ দর্শক সেটা বুঝবে। মূলত দুপক্ষের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর অভাবেই শুটিং পিছিয়েছে। যদি আন্ডারস্টান্ডিংটা মিলে যায়, তাহলে শুটিং হবে।
বাণিজ্যিক ফিল্মে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, বাণিজ্যিক বা আর্টফিল্মে আমি বিশ্বাস করি না। আমি মনে করি ফিল্ম ইজ ফিল্ম। তবে ভাল ফিল্ম বা খারাপ ফিল্ম এভাবে বলা যেতে পারে। কেননা সব ফিল্মই ব্যবসা করে। টিকিট কেটে মানুষ দেখে। সো আমি দুটো ভালো ফিল্ম করেছি, আরো কিছু ফিল্ম করতে চাই।
বর্তমানে নাটকের মান কমে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিশা বলেন, নাটকের মান কমে যাচ্ছে এটা আমি বিশ্বাস করি না। যারা বলছে নাটকের মান কমে যাচ্ছে তারা আসলে ভুল বলছে। পার্শ্ববর্তী দেশের নাটকের তুলনায় আমাদের নাটক অনেক ভালো। অনেক ভালো ভালো নির্মাতারা আসছেন নাটক নির্মাণ করতে ।
ভবিষ্যতে পরিচালনায় বা প্রযোজনায় আসার ইচ্ছে আছে কি না জানতে চাইলে তিশা বলেন, ভবিষ্যতে পরিচালনা বা প্রযোজনা করার কোনো ইচ্ছা আমার নেই। তবে ভবিষ্যতে অবশ্যই কিছু একটা করবো।
কারণ আমি গৃহিনী হয়ে ঘরে বসে থাকতে চাই না। নিজের পায়ে দাড়িয়ে নিজে ইস্টাবলিশড হতে চাই। এবং সংসারটাকে ভালো করতে চাই।
সংসারে নতুন অতিথি কবে আসবে জানতে চাইলে তিশা বলেন, এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো প্ল্যানিং হয় নি।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
নিজের পায়ে দাঁড়াতে চাই
জনপ্রিয় অভিনেত্রী তিশা ছোট্টবেলায় গান করতেন। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সবার নজর কাড়েন তিনি। অনন্ত হীরার 'সাতপেড়ে কাব্য' নামের একটি নাটকে প্রথমবারের মতো শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয করেন।





