বাপ্পারাজ পরিচালিত 'কার্তুজ' ছবির আইটেম গানে অংশ নিলেন শিমুল খান ও আর্শিনা প্রিয়া। বুধবার সকাল থেকে এফডিসির তিন নাম্বার ফ্লোরে শুরু হয়েছে বাপ্পারাজ পরিচালিত 'কার্তুজ' ছবির আইটেম গানের শুটিং।
পিচকারি পিচকারি মনটা পিচকারি শিরোনামের গানটির সাথে পারফর্ম করতে দেখা যাবে অভিনেত্রী ও নৃত্যশিল্পী আর্শিনা প্রিয়া এবং ছবিটির ভিলেন শিমুল খানকে। কবির বকুলের লেখা এ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ। গানটির নৃত্য পরিচালনা করেছেন দেশের প্রথম সারির ডান্স কোরিওগ্রাফার হাবীব।
আর্শিনা প্রিয়াকে এখানে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে।
ছবিটিতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, নিপুণ, সম্রাট, সোহান খান, ফারজানা রিক্তাসহ আরো অনেকে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
আইটেম গানে শিমুল ও প্রিয়া
বাপ্পারাজ পরিচালিত 'কার্তুজ' ছবির আইটেম গানে অংশ নিলেন শিমুল খান ও আর্শিনা প্রিয়া। বুধবার সকাল থেকে এফডিসির তিন নাম্বার ফ্লোরে শুরু হয়েছে বাপ্পারাজ পরিচালিত 'কার্তুজ' ছবির আইটেম গানের শুটিং।