পরীমনির নাম্বার ওয়ান লাভার হচ্ছেন নায়ক বাপ্পি চৌধুরী।                    

আগামী ১৬ জুলাই থেকে দিনাজপুরের স্বপ্নপুরীতে শুরু হবে তাদের নাম্বার ওয়ান লাভার ছবির শুটিং। এর আগে বাপ্পির সফল জুটি হিসেবে দেখা গেছে মাহি ও ববিকে। তবে পরীমনি আগের সবকিছুকে ছাড়িয়ে যাবেন বলে আশা করছেন নাম্বার ওয়ান লাভার-এর পরিচালক ফারুক হোসেন।

ছবিতে পরীমনির সঙ্গে আরও একজন নায়িকা থাকবেন বলে জানালেন তিনি। তবে চমক দিতে এখনই নাম বলতে চাননি পরিচালক।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই