ভেঙে যাচ্ছে চলচ্চিত্র নায়িকা রত্নার সংসার। রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ফলেই রত্নার সংসারে এই ভাঙন দেখা দিয়েছে।                  গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে লড়ার জন্য মনোয়নপত্র কিনেছিলেন রত্না। আর তারপরই শোবিজে কাজের পরিমাণ কমিয়ে দেন। ব্যস্ত হয়ে ওঠেন রাজনীতিতে। কিন্তু এই রাজনীতিই কাল হয়ে দাড়াচ্ছে রত্নার জীবনে।
পরিবারকে সময় না দেওয়ায় স্বামীর সাথে তৈরি হচ্ছে মনোমালিন্য। এমনকি স্বামীর পরিচালিত সিনেমার শুটিংয়েও যাচ্ছেন দেরি করে। যার কারণে অসন্তুষ্ট পরিচালক জুটি শাহীন সুমন।
এদিকে মাঝে বেশ কয়েকটি নাটকে অভিনয় করলেও এখন আর নাটকমুখো হতে চান না রত্না। কারণ হিসেবে বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রকে ঘিরেই থাকতে চাই।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]