চলতি সময়ে বলিউড শাসন করা মেধাবী অভিনেতাদের অন্যতম হৃতিক রোশন। এ্যাকশন ও রোমান্স দুই ধারার চলচ্চিত্রেই তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন। তার অভিনয়ের ধরন ও গ্রিক ধাঁচের চেহারা হলিউড চলচ্চিত্রের জন্য একদম পারফেক্ট। আর এবার তাই হতে যাচ্ছে।
কইমই জানায়, ২০১৪ সালে হৃতিকের সঙ্গে দেখা করেন ‘ফাস্ট এ্যান্ড ফিউরাস’ পরিচালক রব কোহেন। তখন গুজব উঠে তিনি হলিউডে অভিনয় করতে যাচ্ছেন। সময় গড়াতে সে গুজবের ধোঁয়াও মিলিয়ে গেছে। তবে এবার হৃতিক নিজেই জানিয়েছেন হলিউড যাত্রার সুখবর।
কালার টেলিভিশনের একটি অনুষ্ঠানে ‘কৃষ’ খ্যাত হৃতিক হলিউড চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টি প্রথমবারের মতো খোলাসা করেন। তিনি জানান, মনের মতো একটি চিত্রনাট্য পেয়েছেন। হলিউডের ওই চলচ্চিত্রে অভিনয়ে সম্মতিও জানিয়েছেন ইতোমধ্যে। এ বছর চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
কেএইচ





