যতো সমালোচনাই থাক শাহরুখ খানের আসলেই একজন পরোপকারী ভদ্রলোক তিনি। অন্তত দীপিকা পাড়ুকোনের চোখে তো বটেই। চোখের সামনে যাকে সমস্যায় পড়তে দেখেন তাকেই সাহায্য করতে এগিয়ে যান।
'চেন্নাই এক্সপ্রেস' তারকা এবং শাহরুখের কাছের বন্ধু দীপিকা দারুণ সমস্যায় পড়েছেন। একজন পারসোনাল সেক্রেটারি তার অতি জরুরি। অথচ কাউকেই পছন্দ হচ্ছে না। মুহূর্তেই এগিয়ে এলেন শাহরুখ, খুঁজে দিলেন মনের মতো সেক্রেটারি।
বলিউডলাইফ ডট কমের এক প্রতিবেদনে জানায়, দীপিকার টিম তার জন্য পারসোনাল সেক্রেটারি খুঁজছেন হন্যে হয়ে। কিন্তু দায়িত্বশীল এবং পেশাদার কাউকে পাওয়া যাচ্ছিলো না। শাহরুখ জানা মাত্রই একজনের নাম বললেন এবং দীপিকা তাকেই নিয়োগ দিলেন।
দীপিকার বিপদে শাহরুখের এগিয়ে আসা এটাই প্রথম নয়। এর আগেও দীপিকার প্রফেশনাল অ্যাসিস্টেন্টের প্রস্তাব করেছিলেন। গুজব আছে, এর আগেও শাহরুখ সিনেমার কাজে দীপিকাকে প্রয়োজনীয় গোছ-গাছের কাজে সাহায্য করতেন। সূত্র : ইন্ডিয়া টাইমস।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
বিনোদন
দীপিকার বিপদে বলিউড কিং
যতো সমালোচনাই থাক শাহরুখ খানের আসলেই একজন পরোপকারী ভদ্রলোক তিনি। অন্তত দীপিকা পাড়ুকোনের চোখে তো বটেই। চোখের সামনে যাকে সমস্যায় পড়তে দেখেন তাকেই সাহায্য করতে এগিয়ে যান





