নেপালি বংশোদ্ভূত মেয়েটার জন্ম চট্টগ্রামে। কাপ্তাইয়ের অপরুপ সৌন্দর্য গায়ে মেখে বেড়ে ওঠেছেন তিনি। ছোটবেলাতেই শিখেছেন নাচ,তালিম নিয়েছেন উচ্চাঙ্গ আর লোকসঙ্গীতে।স্বপ্ন মিডিয়ায় কাজ করবেন। এক নামে সবাই চিনবে তাকে। বলছিলাম রুমাই নোভিয়ার কথা।
স্কুল কলেজের দিনগুলো তার কেটেছে দৃষ্টিনন্দন কাপ্তাই এলাকায়। রুমাই নোভিয়া বর্তমানে লালমাটিয়া কলেজে মার্কেটিংয়ে পড়ালেখা করছেন। এ কারণে মনের ভেতর কখনো সখনো বড় করপোরেট কর্মকর্তা হওয়ার স্বপ্নও মাথাচাড়া দিয়ে উঠতো।
২০১২ সালে লাক্স ফটোসুন্দরী প্রতিযোগিতার জন্য ছবি পাঠান। ইয়েসকার্ডও পেয়ে যান রুমাই নোভিয়া। কিন্তু প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়ে ওঠেনি তার। আক্ষেপ থেকে যায় হাস্যোজ্জ্বল রুমাই নোভিয়ার মনে। কিন্তু থেমে থাকেন না তিনি। শুরু করলেন মডেলিং। নানা ব্রাণ্ডের কাপড় গায়ে জড়িয়ে আকর্ষণীয় ভঙ্গিতে মেলে ধরতেন নিজেকে। আর এভাবেই একদিন চোখে পড়েন বিজ্ঞাপন নির্মাতাদের। কাজ করেন প্রাণ জুস, রবি, জিপিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের টিভিসিতে। এভাবেই চলছিলো রুমাই নোভিয়ার দিন।
২০১৩ সালে হঠাৎ করেই একদিন নন্দিত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তার নতুন ছবির আইটেম গানে নাচার জন্য ডেকে বসলেন রুমাই নোভিয়াকে। চান্স পেয়ে তো নোভিয়া বেজায় খুশি।
রসিক আমার শিরোনামে আইটেম গানে নাচলেন শিমুল খান আর নবাগত হ্যাপীর সাথে। গানের তালে তালে নেচে মন ভরালেন অগনিত দর্শকের। প্রচুর সাড়া। চারদিক থেকে নোভিয়ার কাছে ফোন আসতে থাকলো আইটেম গার্ল হওয়ার জন্য। কিন্তু এ কি!একে একে সবাইকে না করে দিলেন রুমাই নোভিয়া। ব্যাপার কি?
চলুন শোনা যাক নোভিয়ার মুখেই-আইটেম গানে পারফর্ম করতে গিয়ে আমার মনে হলো আইটেম গার্ল নয়, বরং আমাকে হতে হবে নায়িকা। আর তাই নিজেকে প্রস্তুত করছি নায়িকা হওয়ার জন্য। এ কারণেই নিজের নামের সাথে আইটেম গার্ল তকমা লাগাতে চাই না। অপেক্ষা করছি ভালো কোনো চলচ্চিত্রের জন্য। কথাও চলছে।দেখা যাক কি হয়।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
আইটেমগার্ল নয়, নায়িকা হতে চাই
নেপালি বংশোদ্ভূত মেয়েটার জন্ম চট্টগ্রামে। কাপ্তাইয়ের অপরুপ সৌন্দর্য গায়ে মেখে বেড়ে ওঠেছেন তিনি। ছোটবেলাতেই শিখেছেন নাচ,তালিম নিয়েছেন উচ্চাঙ্গ আর লোকসঙ্গীতে।স্বপ্ন মিডিয়ায় কাজ করবেন। এক নামে সবাই চিনবে তাকে। বলছিলাম রুমাই নোভিয়ার কথা।





