বলিউড তারকা প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়া বিতর্কে নতুন জল্পনা শুরু হয়েছে।
শোনা যাচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাবের শেয়ার বিক্রি করে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার কথা ভাবছেন প্রীতি।
প্রীতি ও নেস দু'জনেরই ২৩ শতাংশ করে শেয়ার রয়েছে আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবে। তবে আদালতের বাইরে ঝামেলা মিটিয়ে নিতে চাইছেন দুজনেই।
যদিও প্রীতির আইনজীবী খবরের সত্যতা স্বীকার করেননি এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে এখনও মুখ খোলেননি প্রীতি।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





