দীর্ঘ ২ দশকের নিরবতা ভেঙে আবার সিনেমায় আসতে চলেছেন সঙ্গীতা বিজলানি।                    
১৯৮০ সালে মিস ইন্ডিয়া খেতাব জেতার মাধ্যমে তার যাত্রা শুরু। প্রথম দিকে শুধু বিজ্ঞাপন আর মডেলিং এ ব্যাস্ত থাকলেও ওই বছরই শেষের দিকে হাতিয়া সিনেমা দিয়ে পা রাখেন বলিউডে। প্রথম ছবিই সুপার হিট। এরপর একে একে তিনি উপহার দেন আরও কিছু ব্লক বাস্টার মুভি।
কিন্তু ছন্দপতন ঘটে সালমানের সাথে প্রেম আর বিচ্ছেদের পর থেকেই। যার পরিসমাপ্তি ঘটে ক্রিকেটার আজাহার উদ্দিনকে বিয়ে করে রূপালি জগত থেকে স্বেচ্ছা অবসর নেওয়ার মাধ্যমে।
এবার নতুন খবরে জানা যায়, পরিচালক ওনিরের শব সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে আবার সিনেমায় আসতে চলেছেন তিনি। নারীদের বিভিন্ন জটিল সম্পর্ক নিয়ে তৈরী এই সিনেমায় একজন ফ্যাশান ডিজাইনারের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
বিজলানি বলেন, ওনিরের ছবির চিত্রনাট্য খুব ভালো। আর এরকমই এক চরিত্রের মধ্যে দিয়েই কামব্যাক করতে চেয়েছিলাম।  এরআগে আবশ্য জয় হো ছবির প্রিমিয়ারে সালমানের সাথে দেখা গিয়েছিল তাকে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]