সঙ্গীত তারকা তাহসান খান ও মডেল অভিনেত্রী আনিকা কবির শখকে এবারই প্রথম এক সঙ্গে দেখা যাবে একটি নাটকে। নাম ‘তোমায় ভালোবেসে’। তানিন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করবেন মোর্শেদ রাকিন।
এ প্রসঙ্গে শখ বলেন, নাটকের গল্পটি একেবারেই রোমান্টিক। ফেসবুকে একটি ছেলে একটি মেয়ের প্রেম-ভালো লাগা এবং এর শেষ পরিণতি নিয়েই নাটকটির গল্প সাজানো হয়েছে। আমার কাছে গল্পটি বেশ ভালো লেগেছে। আশা করি, দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।
শখ আরো বলেন, এবারই প্রথম তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আশা করি, সবমিলিয়ে আমাদের প্রথম কাজটি ভালো হবে।
নির্মাতা মোর্শেদ রাকিন বললেন, শুক্রবার ঢাকার কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়। আজ শনিবার আবার বাকি দৃশ্য ধারণ করা হবে।
শিগগিরই নাটকটি একটি বেসরকারি চ্যানেল-এ প্রচার করা হবে জানান নির্মাতা।
এমই





