শাহরুখ যা করেন তাই বলিউডি ব্যান্ডে পরিণত হয়। আরো একবার বলিউড বাদশা রেকর্ড কায়েম করতে চলেছেন। বলিউডের অলি গলিতে খবর শাহরুখ অভিনীত ছবি 'হ্যাপি নিউ ইয়ারে' নাকি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গানের শুটিং হতে চলেছে। কিং খানও আপাতত ব্যস্ত ফারহা খানের নতুন এই ছবির কাজে।
ফারহা জানিয়েছেন তিনি এখনই এই গানের খরচ নিয়ে কিছু ভাবছেন না, তবে স্বীকার করেছেন এতে অনেক টাকাই খরচ হতে চলেছে।
এই ছবিতে শাহরুখ ছাড়াও দীপিকা পাডুকোন, বোমন ইরানি, অভিষেক বচ্চন, সোনু সুদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বছরের দিওয়ালিতে এই ছবি মুক্তি পাবে।
ছবির সঙ্গে একটা সুপার ডুপার গানও উপহার পাবে দর্শক।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]