বলিউডে স্থান করে নেয়া সানি লিওনকে এবার শাহরুখ খানের ছবিতে দেখা যাবে। এ এমনকি শাহরুখ খানের সাথেও স্ক্রিন শেয়ার করার মতো ঘটনা ঘটতে পারে।

এমনটাই হতে যাচ্ছে। তবে অভিনয় নয়। শাহরুখের আসন্ন ছবি ‘রইস’এর একটি গানে ড্যান্স করবেন সানি।

‘রইস’-এ, ‘কুরবানি’ ছবির ‘লায়লা ও লায়লা’ গানটি ব্যবহার করা হবে বলে শোনা গেছে । এমনকী সানির সঙ্গে শাহরুখকে নাচতে দেখা যেতে পারে।

সব প্ল্যান করা হয়ে গেছে; এখন শুধু অনুমতির অপেক্ষা। দু’পক্ষ থেকে অনুমতি মিললেই শুটিং হয়ে যাবে।

বি-টাউনের একটা বড় অংশের মতে, এমন অফার হাতছাড়া করবেন না ‘বেবি ডল’। সর্বোপরি, ফিল্ম ইতিহাসে শাহরুখের সঙ্গে জুড়ে যাবে তার নাম।

 

এমআইএস।